• সিলেট, রাত ১০:১২, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অরিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অতঃপর…

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সিলেটে অরিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অতঃপর…

Manual5 Ad Code

সিলেটে অরিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অরিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন। এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নাজিয়া হোসেন। এসময় তাকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।

 

জানা যায়, কয়েকদিন থেকে সিলেটের বিভিন্ন স্থানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে সাধারণ ক্রেতার সাথে প্রতারণা করছে একটি ব্যবসায়ীক সিন্ডিকেট চক্র। এই অভিযোগের প্রেক্ষিতে মহানগরীর বন্দরবাজার, মিরাবাজার, শিবগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

 

অভিযানে লাইসেন্সবিহীন ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

Manual8 Ad Code

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নাজিয়া হোসেন বলেন, জনসাধারণের সার্বিক অবস্থা চিন্তা করে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আগামিতেও এই অভিযান চলমান থাকবে।

Manual8 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com