• সিলেট, দুপুর ১২:৩৮, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের

Manual1 Ad Code

উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরের কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, “জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই জনগণের টাকার অপচয় করা যাবে না। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।”

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার পাশাপাশি নগরবাসীর সক্রিয় সহযোগিতাও জরুরি।
নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, মো. মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং স্থানীয় বাসিন্দারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com