• সিলেট, সকাল ৮:০৪, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃ ঙ্খ লা মেনে চলা জ রু রি: কৃষিমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃ ঙ্খ লা মেনে চলা জ রু রি: কৃষিমন্ত্রী

Manual8 Ad Code

সচিবালয়ে লাইনে দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ (সাদা পাঞ্জাবি পরিহিত)। সংগৃহীত ছবি

Manual4 Ad Code

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃ ঙ্খ লা মেনে চলা জ রু রি: কৃষিমন্ত্রী

 

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় উপস্থিত সরকারি কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী নিজে অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। আর এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’

তিনি আরও বলেন, সরকারি দফতরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রীর এমন আচরণ সরকারি দফতরে প্রচলিত ভিন্নধর্মী চর্চার বিপরীতে একটি নতুন বার্তা বহন করে।

অনেকেই এটিকে সাধারণ হলেও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদারে সহায়ক হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের আচরণিক পরিবর্তন শুরু হলে, তা দ্রুতই প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও সুদৃঢ় হবে।

মন্ত্রীর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সরকারি দফতরে নিয়ম মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com