• সিলেট, রাত ১২:৩১, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৬ সালে ব্যাংকের ছুটি বাড়ল, মোট বন্ধ ২৮ দিন

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
২০২৬ সালে ব্যাংকের ছুটি বাড়ল, মোট বন্ধ ২৮ দিন

Manual3 Ad Code

২০২৬ সালের জন্য তফসিলি ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী আগামী বছর ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপকদের কাছে ছুটির তালিকা পাঠানো হয়।

Manual3 Ad Code

২০২৬ সালের ছুটির সারসংক্ষেপ
৪ ফেব্রুয়ারি: শবে বরাত

২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

১৭ মার্চ: শবে কদর

১৯–২৩ মার্চ: জুমাতুল বিদা ও ঈদুল ফিতর (মোট ৫ দিন, এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি)

২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস

১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি (কেবল পার্বত্য জেলার জন্য)

১৪ এপ্রিল: বাংলা নববর্ষ

১ মে: মে দিবস ও বুদ্ধপূর্ণিমা

২৬–৩১ মে: ঈদুল আজহা (মোট ৫ দিন, এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি)

২৬ জুন: আশুরা

১ জুলাই: ব্যাংক হলিডে

৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান

২৬ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)

৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী

Manual8 Ad Code

২০–২১ অক্টোবর: দুর্গাপূজা

১৬ ডিসেম্বর: বিজয় দিবস

Manual2 Ad Code

২৫ ডিসেম্বর: বড়দিন

৩১ ডিসেম্বর: ব্যাংক হলিডে

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০২৪ সালে ব্যাংক বন্ধ ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। নতুন তালিকায় ২০২৬ সালে ছুটি বেড়ে দাঁড়িয়েছে ২৮ দিনে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com