‘খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে’
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট নগরীর ৪নংওয়ার্ডের সরকারি কলোনি বড় মাঠে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত শিশুদের ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন।
শনিবার বিকেলে ওয়ার্ডের কোমলমতি শিশুদের নিয়ে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ ও কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বলেছেন, কোমলমতি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তিনির্ভরতা বাড়ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এ থেকে বের হয়ে শিশুদের মাঠমুখী করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।
খেলায় মজুমদারী রাইটার্স ও মজুমদারী ডেইঞ্জার ক্লাবের অংশগ্রহণে ফানাইল খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী মজুমদারী রাইটার্স ও রানার্সআপ মজুমদারী ডেইঞ্জার ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দ সারোয়ার রেজা আরও বলেন, খেলাধুলা শিশুদের শুধু আনন্দই দেয় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করার সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।