• সিলেট, দুপুর ১:১৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জ উপজেলায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
জকিগঞ্জ উপজেলায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Manual7 Ad Code

জকিগঞ্জ উপজেলায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Manual3 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:

 

Manual6 Ad Code

 

জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে (২০২৫-২৬) অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জকিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে দুপুর ১২ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার এবং ৫ কেজি বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual3 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণয় বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিণয় ভূষণ দাস, জকিগঞ্জ উপজেলা জামাতের আমির জালাল উদ্দীন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুমন কান্তি শর্মা, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের আহমদ। উপস্থিত ছিলেন কৃষক আবুল কালাম, সাদিক আহমদ ও সুকান্ত পাল বিশ্বাস, প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণয় বিশ্বাস বলেন, কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি সুন্দর পদক্ষেপ। আমরা আশা করি এ পদক্ষেপ এর মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময় মত সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com