• সিলেট, সকাল ৬:৫৮, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলেটের এড. শাহানাজ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলেটের এড. শাহানাজ

Manual4 Ad Code

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলেটের এড. শাহানাজ

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

 

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন জমা দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের তিনবারের প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহানাজ।

 

রবিবার তিনি দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সিলেটে মহিলাদলের রাজপথের পরিচিতমুখ রোকসানা বেগম শাহনাজ বিগত দিনে আন্দোলন সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন। তিনি সিলেট ল’ কলেজ ছাত্রসংসদের মহিলা সম্পাদিকা ও পরবর্তীতে ভিপি নির্বাচিত হন।

Manual7 Ad Code

বিভিন্ন সময় তিনি সিলেট মহানগর বিএনপির আইন সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।

Manual7 Ad Code

সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত আসন থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি তিনবার প্যানেল মেয়র মনোনীত হন।

Manual8 Ad Code

তাঁর স্বামী এটিএম ফয়েজ উদ্দিন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা। এছাড়া তিনি সিলেট জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন।

এডভোকেট রোকসানা বেগম শাহানাজ বলেন, ‘দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। রাজপথের রাজনীতি করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। দল যে সময় যে দায়িত্ব দিয়েছে সেটি যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। দল যদি তৃণমূলের নেত্রীদের ত্যাগের বিষয়টি মূল্যায়ন করে তবে আমি আশাবাদী দল আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com