• সিলেট, বিকাল ৩:৪০, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সুরমা পয়েন্ট থেকে গ্রে*প্তা*র পিচ্চি মালেক

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
সিলেটের সুরমা পয়েন্ট থেকে গ্রে*প্তা*র পিচ্চি মালেক

Manual5 Ad Code

সিলেটের সুরমা পয়েন্ট থেকে গ্রে*প্তা*র পিচ্চি মালেক

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সিলেটের কোতোয়ালী মডের থানার সুরমা পয়েন্ট থেকে আব্দুল মালেক ওরফে পিচ্চি মালেক কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার ছিনতাইকারী এবং দস্যুতার মামলার আসামি।

বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ।

আব্দুল মালেক ওরফে পিচ্চি মালেক সুনামগঞ্জের জামালগঞ্জ থানার শিবপুর এলাকার রমিজ মিয়ার ছেলে।

Manual7 Ad Code

তার অপরাধ ইতিহাসের রেকর্ড পর্যালোচনা করে জানা গেছে, তিনি কোতোয়ালী মডেল থানায় ২০১৬ সালে ৮ জানুয়ারি দায়েরকৃত একটি মামলার (নং ৭/৭) তদন্তে সন্দিগ্ধ, ওই বছরের ১৪ নভেম্বর দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত আরেকটি মামলা (নং ৭/২১১) মামলা তদন্তে সন্ধিগ্ধ আসামি।

তিনি ২০২৫ সালের ১ অক্টোবর দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলার (নং ২১) আসামি।

Manual4 Ad Code

 

তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com