• সিলেট, বিকাল ৪:০৫, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উৎসবমুখর পরিবেশে জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬
উৎসবমুখর পরিবেশে জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

Manual2 Ad Code

উৎসবমুখর পরিবেশে জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

 

নির্বাচনে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন লিটু সভাপতি এবং সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নস্থ সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২১৮ জন ভোটারের মধ্যে ২১০ জনের উপস্থিতিতে ভোটকেন্দ্র এক মিলনমেলায় পরিণত হয়।

নির্বাচনে ৬টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেলে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. শরিফ উদ্দিন লিটু ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন পান ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ ১০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দীপক চন্দ্র দেব পান ৬৬ ভোট এবং মোহাম্মদ কলিম উল্লাহ পান ৩৮ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (১২৫ ভোট), সাংগঠনিক সম্পাদক নুরুল আলম নুরুল (১৫১ ভোট), কোষাধ্যক্ষ মোঃ মুফিজুর রহমান (১২৯ ভোট) এবং সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান (১০৮ ভোট)।

Manual4 Ad Code

 

এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বদিউল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নীলা নাইয়াং , ক্রীড়া সম্পাদক মোঃ দেলওয়ার হুসাইন, শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির উদ্দিন , প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সুবীর চক্রবর্তী, এবং নির্বাহী সদস্য মোঃ কবির আহমেদ ও মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার।

ভোট গণনার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রিজাইডিং অফিসার আজিজুল হক খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক প্রধান শিক্ষক নাজির আলী সরকার, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ।

বক্তারা সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করেন এবং নবনির্বাচিত কমিটিকে শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual7 Ad Code

নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মঞ্জুর আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা বদরুল আলম শাওন, ফরহাদুজ্জামান ফাহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual4 Ad Code

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। তারা উপজেলার মাধ্যমিক শিক্ষকদের অধিকার সুরক্ষা ও পেশাগত মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com