• সিলেট, বিকাল ৩:১৩, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেট জেলা বিএনপি’র কর্মসূচি

admin
প্রকাশিত মে ২৯, ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেট জেলা বিএনপি’র কর্মসূচি

Manual1 Ad Code

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেট জেলা বিএনপি’র কর্মসূচি

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩০ মে (শনিবার) বিকেলে আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

Manual3 Ad Code

দোয়া মাহফিল শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সুবিধা ও বাস্তবতা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।

শাহাদৎবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

 

Manual2 Ad Code

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com