• সিলেট, সকাল ৮:১২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব

admin
প্রকাশিত জুন ১, ২০২৬
নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব

Manual7 Ad Code

নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব
অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

সৌদি আরব নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। গতকাল রবিবার (৩১ মে) থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে তীর্থযাত্রীরা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক তীর্থযাত্রীরা আজ থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ পালনের জন্য রাজ্যে প্রবেশের সুযোগ পাবেন।

Manual6 Ad Code

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ শেষ হওয়ার পর ১৪৪৮ হিজরি উমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ৩১ মে থেকে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। এছাড়া সব ওমরাহ যাত্রীকে ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

এখন থেকে তীর্থযাত্রীরা সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট সংগ্রহ, বুকিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে পারবেন। নুসুক প্ল্যাটফর্মটি অনুমতিপত্র, আবাসন, পরিবহন ও তীর্থযাত্রা-সংক্রান্ত সেবার সমন্বিত ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর জোরদার করেছে। এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোডভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে সৌদি আরব পরিবহন, আবাসন ও আতিথেয়তা অবকাঠামোও সম্প্রসারণ করছে।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com