• সিলেট, সকাল ৮:২২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যে রূপে সাজবে সিলেট, জানালেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
যে রূপে সাজবে সিলেট, জানালেন বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

যে রূপে সাজবে সিলেট, জানালেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরীকে নতুনভাবে সাজাতে তিনটি বড় পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প, সুরমা নদীর তীরে ১৭ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ এবং পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা।

 

 

শনিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

 

Manual6 Ad Code

 

মন্ত্রী বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে বড় একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ করা হবে। এতে নগরবাসী, বিশেষ করে প্রবীণ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা হাঁটাচলার সুযোগ পাবেন।

 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের উন্নয়নে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও অবসর সময় কাটানোর জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একসঙ্গে বসা, নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং পারস্পরিক যোগাযোগ রক্ষার প্রত্যাশা যৌক্তিক। তাঁদের জন্য এমন একটি ব্যবস্থা করা প্রয়োজন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটের পুরোনো কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কারাগারটি স্থানান্তরের পর সেখানে দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নগরবাসী সেখানে সকাল-সন্ধ্যায় হাঁটাচলা করতে পারবেন। শিশুরা পাবে খেলাধুলার সুযোগ। পার্কটির নকশা প্রণয়নে দেশের সেরা নকশাবিদদের সহায়তা নেওয়ার চেষ্টা করা হবে।

Manual7 Ad Code

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com