• সিলেট, সকাল ৮:২২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন বছরে চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার যে হাসপাতাল

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
নতুন বছরে চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার যে হাসপাতাল

Manual7 Ad Code

নতুন বছরে চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার যে হাসপাতাল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual5 Ad Code

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বছরের জানুয়ারি মাসে চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল। সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় নির্মিত হাসপাতালটিতে প্রাথমিকভাবে বহির্বিভাগের (আউটডোর) চিকিৎসাসেবা চালু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য সেবাও চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

Manual3 Ad Code

শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা রয়েছে।

 

এরআগে সেপ্টেম্বরের শুরুতে সিলেট সফরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, হাসপাতালের ফার্নিচার ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছু কাজ বাকি থাকলেও তিন মাসের মধ্যে হাসপাতালটি চালুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, মহানগরীর চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে হাসপাতালটির অবকাঠামো। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও নানা কারণে এতদিন হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। ফলে আধুনিক অবকাঠামো নিয়ে নির্মিত প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাসের জায়গায় ৬ দশমিক ৯৮ একর জমির ওপর হাসপাতালটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্মাণকাজের উদ্বোধন করেন। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০২০ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে।

 

 

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেটের স্বাস্থ্যসেবা খাতের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।

এছাড়াও শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আগামী বছরের বাজেটে সিলেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে উন্নত চিকিৎসার জন্য অন্য অঞ্চলে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে বলে আশা করা হচ্ছে।

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com