• সিলেট, রাত ১১:০৮, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ফিরেছেন ১১৬১৩ বাংলাদেশি হাজি

admin
প্রকাশিত জুন ১, ২০২৬
দেশে ফিরেছেন ১১৬১৩ বাংলাদেশি হাজি

Manual2 Ad Code

দেশে ফিরেছেন ১১৬১৩ বাংলাদেশি হাজি
অনলাইন ডেস্ক

 

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ সোমববার (১ জুন) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়া এয়ারলাইনসের ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন।

Manual5 Ad Code

হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ১ হাজার ২৫৩ জন সরকারি এবং ১০ হাজার ৩৬০ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।

Manual4 Ad Code

হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন। এর মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।

ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com