মাধবপুরে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
স্বচ্ছতা বজায় রেখে কৃষকের দোরগোড়ায় ঋন সেবা পৌঁছে দিতে হবে-
বিবি এডিশনাল ডিরেক্টর জাবেদ আহমদ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ বলেছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষকদের সহজে ঋণদান করতে হবে। স্বচ্ছতা বজায় রেখে কৃষকের দোরগোড়ায় ঋন সেবা পৌঁছে দিতে তিনি ব্যাংকারদের পরামর্শ দেন। মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় প্রাইম ব্যাংক পিএলসির তত্বাবধানে সরকারি বেসরকারি ১৬টি ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২৪ জুন ২০২৬ বিকালে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, প্রাইম ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহানা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট জোনাল হেড হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী সুন্দর পরিবেশে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি কৃষকদের ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ গ্রহণ ও সময়মতো পরিশোধ করতে অনুরোধ করেন। সভাপতির বক্তব্যে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান কৃষি পণ্য উৎপাদনে কীটনাশক প্রয়োগে কৃষি অফিসারের পরামর্শ নিতে কৃষকদের অনুরোধ করেন। তিনি কৃষি ঋণ প্রাপ্তিতে সমস্যা হলে তাদেরকে তাঁর সাথে সরাসরি সাথে যোগাযোগ করতে বলেন। স্বাগত বক্তব্যে প্রাইম ব্যাংক পিএলসির সিলেট জোনাল হেড হুমায়ুন কবির বলেন প্রকৃত কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ব্যাংকসমুহ বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে ব্যাংকমমুহ ৫০ জন ঋণ গ্রহীতার মাঝে ১ কোটি ৫৬ লক্ষ টাকা বিতরণ করে।-বিজ্ঞপ্তি