• সিলেট, রাত ১১:০৫, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সৈনিক ফুড কর্ণার থেকে ৩ জন গ্রে ফ তা র

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৬
সিলেটের সৈনিক ফুড কর্ণার থেকে ৩ জন গ্রে ফ তা র

Manual7 Ad Code

সিলেটের সৈনিক ফুড কর্ণার থেকে ৩ জন গ্রে ফ তা র

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সীমান্ত সৈনিক ফুড কর্নার থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর চা বাগান এলাকার মৃত ধনু ব্যানার্জীর ছেলে ভূবেন ব্যানার্জী (৩২), জয়রাম কুর্মীর ছেলে রাজু কুর্মী (২৪) ও শাহপরাণ (রহ.) থানাধীন ধলইপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. সেলিম আহমদ।

 

র‌্যাব-৯ সূত্র জানায়, র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় শাহপরাণ (রহ.) থানার মুরাদপুর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুরমা গেইট সংলগ্ন সীমান্ত সৈনিক ফুড কর্নারের ভেতরে কয়েকজন অনলাইন জুয়া চক্রের সদস্য জুয়া খেলায় ব্যস্ত রয়েছেন। এই অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

 

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা MELBET, Teer Predictions, Night Teer, WINBD .vip সহ অন্যান্য আরো অনেক অ্যাপসের মাধ্যমে ২০০ টাকায় ৩০০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় জয়েন করিয়ে কমিশন লাভ করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন এবং একটি খাতা জব্দ করা হয়। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেটের শাহপরাণ (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com