• সিলেট, রাত ৯:৩৮, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের একগুচ্ছ উন্নয়নের ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৬
সিলেটের একগুচ্ছ উন্নয়নের ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

Manual8 Ad Code

সিলেটের একগুচ্ছ উন্নয়নের ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে। একই সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। আর এই ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।’

Manual7 Ad Code

 

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড ২০২৪-২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিলেটের উন্নয়ন নিয়ে একগুচ্ছ আশাবাদী ঘোষণা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’

 

 

Manual2 Ad Code

নগরবাসীর জন্য সিলেট শহরে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

Manual5 Ad Code

 

এবারের জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ ৫ টি ক্যাটাগরীতে ৮ জন গুণীশিল্পী ও ২ টি সৃজনশীল সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক ২০২৪-২৫ প্রদান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com