• সিলেট, রাত ১০:৫২, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৬
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

Manual1 Ad Code

হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে রাজুর সভাপতিত্বে ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট কতোয়ালি থানা কমিটির সদস্য সচিব বি পি দেব শুভ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শিবব্রত ভৌমিক, যুগ্ম আহ্বায়ক নারায়ন পুরকায়স্থ ফনি, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক তুহিন কান্তি নাগ,যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ,সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস,যুগ্ম আহ্বায়ক প্রানেশ দেব, সিলেট মহানগর হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সুদীপ বৈদ্য, সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য মনোজ দেব, সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সদস্য করুনাময় সিংহ, সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য অসিম কুমার দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহবায়ক আহ্বায়ক সবুজ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সিংহ, সুজিত কুমার দেব, মিন্টু সিংহ, বকুল পুরকায়স্থ,সাজন রায় সাজু, হিরন্ময় দেব হকেন, জয়দীপ চৌধুরী মাধব, সিনিয়র সদস্য জ্যোতি মোহন বিশ্বাস, সজল কান্তি কর, রাজিব রায়, তিলক প্রবাল দত্ত, দ্বেবরাজ মজুমদার মান্না, লিটন সিংহ, ভাস্কর অধিকারী, পিনাক ঘোষ,আশীষ দেবনাথ, পুলক চক্রবর্তী,শুভরাজ দেব,অমিত সেন, রাহুল সেন দ্বীপ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করতেই এই কোতোয়ালি থানা কমিটি গঠন করা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এই কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। নবগঠিত এই কমিটির হাত ধরে কোতোয়ালি থানায় কল্যাণফ্রন্টের কার্যক্রম আরও গতিশীল হবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এই কমিটি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com