• সিলেট, দুপুর ১২:১৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

admin
প্রকাশিত জুলাই ২, ২০২৬
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

Manual4 Ad Code

কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক

 

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর জন্য আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত MIST MAVIROV দল।

Manual2 Ad Code

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত MATE ROV International Underwater Robot Competition 2026-এ অংশগ্রহণ করে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে টানা তিন দিন কঠোর প্রযুক্তিগত ও ব্যাবহারিক পরীক্ষায় অংশ নেয় MIST MAVIROV। উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং অসাধারণ দলগত সমন্বয়ের মাধ্যমে দলটি প্রথম স্থান অর্জন করে।

এমআইএসটির ইইসিই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত MIST MAVIROV দীর্ঘদিন ধরে আন্ডার ওয়াটার রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে।

Manual2 Ad Code

এমআইএসটি এই অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর এবং সকল পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com