• সিলেট, রাত ১০:১০, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

Manual2 Ad Code

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করতে তারা আমেরিকার ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চান।

Manual7 Ad Code

শনিবার রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস্টেনসেন বলেন, আমেরিকার ইতিহাস বাংলাদেশের মানুষসহ বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ইতিহাসের কথা আরো বেশি করে জানাতে চাই। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে সহযোগিতা করতে চাই।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর (ফ্রিডম ২৫০) পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার’ বা মার্কিন মেলা পরিদর্শনের সময় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ড ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে যৌথভাবে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছে।

ক্রিস্টেনসেন বলেন, ‘আমরা আমাদের ইতিহাস, মূল্যবোধ ও আদর্শও সবার কাছে তুলে ধরছি। এটি সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা।’ এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার একটি আবহ বা স্বাদ তুলে ধরার চমৎকার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Manual3 Ad Code

রাষ্ট্রদূত বলেন, ‘আজ আমাদের আসল জন্মদিন। এখানে আসতে পেরে আমি আনন্দিত। পুরো বাংলাদেশ জুড়েই আমরা বড় পরিসরে এই উদযাপন করছি।’

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা উইক ২০২৬’ বা আমেরিকা সপ্তাহ ২০২৬ চালুর ঘোষণা দেয়।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com