• সিলেট, রাত ৮:০৩, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শুক্রবার ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট যেসব এলাকায়

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
শুক্রবার ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট যেসব এলাকায়

Manual6 Ad Code

সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় (শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য ওই সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-১)- এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালা দীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদীঘির পাড়, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

Manual1 Ad Code

সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com