• সিলেট, সকাল ৯:২১, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৬
ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সেলফি তুলেন প্রধানমন্ত্রী

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীনে ঢামেক ক্যাম্পাসে নির্মাণ হতে যাওয়া দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

Manual7 Ad Code

৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন ঢাকা মেডিকেল কলেজে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনা সভায় অংশ নেন।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com