• সিলেট, রাত ১০:৩৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২৬
রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস

Manual1 Ad Code

রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

ঢাকাসহ দেশের দেশের ২০ জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

Manual2 Ad Code

রবিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

সতর্কবার্তায় বলা হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

Manual7 Ad Code

তাই বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com