• সিলেট, রাত ৮:১৮, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে সিলেটের তিন জেলায় বিজিবি মোতায়েন

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২৬
যে কারণে সিলেটের তিন জেলায় বিজিবি মোতায়েন

Manual1 Ad Code

যে কারণে সিলেটের তিন জেলায় বিজিবি মোতায়েন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ছাড়াও ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর।

 

রবিবার (১২ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

 

এতে বলা হয়, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

 

বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এই ১১ জেলায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

Manual7 Ad Code

 

এদিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, ‘সিলেটের ৩ জেলায় বিজিবি মোতায়নের ব্যাপারে জেলা প্রশাসনে এখনও কিছু জানানো হয়নি।’ তিনি আরও জানান, ‘রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের উদ্যোগে আজকেও সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে একটি মিটিং করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সিলেটে বন্যার তেমন কোনো শঙ্কা নেই।’

Manual4 Ad Code

 

এই বিষয়ে সিলেট ব্যাটালিয়ন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীনের ব্যবহৃত নাম্বারে একাধিক ফোনকল দিলে তিনি কল রিসিভ করেন নি।

 

Manual8 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com