• সিলেট, রাত ২:৩৫, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৬
ব্যবসায়ীদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

ব্যবসায়ীদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের জন্য নিরাপদ, বিনিয়োগবান্ধব ও ব্যবসা-সহায়ক পরিবেশ নিশ্চিত করতে জামায়াত কাজ করে যাচ্ছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ আওয়ামী দুঃশাসন ও জুলুম-নিপীড়ন থেকে দেশ জাতিকে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু কাংখিত পরিবর্তন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা পুরনো ফ্যাসিবাদী কায়দায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র করছে।

 

তিনি বলেন, রাষ্টযন্ত্রের সকল স্তরে নগ্ন দলীয়করণ করছে। সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এথেকে জাতিকে মুক্ত করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।

শনিবার (১১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিলেট ব্যবসায়ী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

Manual3 Ad Code

সভায় ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের রকিব চৌধুরী, আব্দুল লতিফ, আব্দুস শহীদ ও কামাল উদ্দিনসহ অন্যান্যরা।

Manual7 Ad Code

 

বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণমানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে আগামী ২৫ জুলাইয়ের ১১ দলীয় বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানান তারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com