• সিলেট, রাত ১১:১৬, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

Manual7 Ad Code

হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীর ১৪টি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

Manual1 Ad Code

বুধবার (১৫ জুলাই) সকালে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনও নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে নানা সহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দরিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানসহ এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের বিদ্যালমুখী করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সিসিকের বস্তি উন্নয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন এবং শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

এ সময় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্যাটেলাইট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস (ছাত্রদের জন্য শার্ট-প্যান্ট এবং ছাত্রীদের জন্য ফ্রক-প্যান্ট), স্কুল ব্যাগ, জুতা, মোজা ও রিডিং টেবিল বিতরণ করা হয়।

এ ছাড়া পড়াশোনার সহায়ক উপকরণ হিসেবে বাংলা, ইংরেজি ও গণিতের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল, সাধারণ জ্ঞানের বই, ছবি আঁকার বই, রঙ পেন্সিল বক্স এবং ড্রয়িং খাতা বিতরণ করা হয়।

Manual3 Ad Code

স্যাটেলাইট স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে হাজিরা খাতা, রেজিস্টার, ডাস্টার, চক বক্স, ব্ল্যাকবোর্ড, জাতীয় পতাকা, দেয়াল ঘড়ি ও স্ট্যাপলারসহ প্রয়োজনীয় শিক্ষা-উপকরণও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর হাতে তুলে দেওয়া হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com