• সিলেট, রাত ১১:৪০, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের আদালত থেকে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
সিলেটের আদালত থেকে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ

Manual1 Ad Code

সিলেটের আদালত থেকে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

এক বা দু’জন নয়, মোট ১৭ জন জামায়াত সমর্থিত সরকারী কৌঁসুলি একসঙ্গে সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে আছেন ১ জন অ্যাডিশনাল পিপি, ১ জন অ্যাডিশনাল জিপি এবং ১৫ জন এপিপি।

 

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণের জন্য একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।

Manual6 Ad Code

 

তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদস্বরূপ তারা এসব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

Manual3 Ad Code

 

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।

 

এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগী ১৫ জন হলেন- অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো. মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিফুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

 

 

জানা গেছে, তারা নিজনিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগকারীরা তাদের পৃথক পৃথক আবেদনপত্রে উল্লেখ করেছেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে বর্তমান সরকার গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় নিজনিজ পদ থেকে পদত্যাগ করছেন।

 

তাবে তারা অতীতের মতো ভবিষ্যতেও দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com