• সিলেট, সকাল ৯:৩৪, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

Manual4 Ad Code

লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান

বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন ২০২৬ সহ)-এর ২১ ধারা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ২(৮) এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ করা হয়েছে।

এছাড়া, একই প্রক্রিয়ার অনুবৃত্তিক্রমে পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

নিয়োগকৃত অ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪ (৩) ধারার অনুসরণে করা হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করবেন।

আদেশ জারির তারিখ থেকে গঠিত নতুন অ্যাডহক কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে হবে বলে সরকারি আদেশে বলা হয়েছে।

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com