• সিলেট, সকাল ৯:৩৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৬
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

Manual5 Ad Code

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, খেলাধুলার মাধ্যমে এর সমাধান হতে পারে। সেই সঙ্গে শিক্ষকদেরও ক্লাসে নজরদারি বাড়ানো উচিত।

Manual5 Ad Code

তিনি বলেন, যেসব শিক্ষক সময়মতো স্কুলে যান না, পাঠদানে মনোযোগ নেই, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এসময় উপজেলা শিক্ষা অফিসারদের স্কুলে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন তিনি। এছাড়া আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com