• সিলেট, ভোর ৫:০৭, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কর্মসূচি ঘোষণা

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কর্মসূচি ঘোষণা

Manual1 Ad Code

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কর্মসূচি ঘোষণা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সংগঠনের নামের সঙ্গে ‘ওয়েলফেয়ার’ শব্দ সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (২২ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সভা পরিচালনা করেন সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন।

সভায় আহ্বায়ক কবীর আহমদ সোহেল বলেন, “আমরা নামে নয়, কাজে বিশ্বাসী। বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়—এই নীতিতেই আমরা বিশ্বাস করি। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত নিয়েই আমাদের যাত্রা।”

Manual8 Ad Code

সভায় বিশিষ্টজনদের পরামর্শ এবং নিবন্ধন-সংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনের নাম ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ করার সিদ্ধান্ত হয়।

এছাড়া শহীদ সাংবাদিক এটিএম তুরাবের রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া হিসেবে আগামী ৩০ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান : আমাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং বাস্তবতা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে চারটি উপকমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আলোচনায় অংশ নেন মুনশী ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল এবং সিন্টু রঞ্জন চন্দসহ আহ্বায়ক কমিটির সদস্যরা।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৬ জুলাই সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ওইদিন অনুষ্ঠিত সাধারণ সভায় দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com