• সিলেট, সন্ধ্যা ৭:৪২, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ৬ থানা বিএনপির নেতাদের সঙ্গে যে কারণে বৈঠক করলেন কাইয়ূম চৌধুরী

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
সিলেটের ৬ থানা বিএনপির নেতাদের সঙ্গে যে কারণে বৈঠক করলেন কাইয়ূম চৌধুরী

Manual4 Ad Code

সিলেটের ৬ থানা বিএনপির নেতাদের সঙ্গে যে কারণে বৈঠক করলেন কাইয়ূম চৌধুরী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

সিলেট মহানগরের ছয়টি থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় মহানগরের ছয়টি থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

সভায় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলীয় নেতারা।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দলের অনুসারী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সরকারকে সার্বিক সহযোগিতা করা। বিগত ১৭ বছর আন্দোলনের মাঠে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক সেভাবেই এখন সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

 

Manual2 Ad Code

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে অঙ্গীকার নিয়ে সরকার পরিচালনা করছে, তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব না করে নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, জনগণের ইতিবাচক প্রত্যাশা পূরণে সরকারের প্রতিটি উদ্যোগের পরিপূরক হিসেবে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। এই জনকল্যাণমুখী সরকারকে সহযোগিতার হাত আরও প্রসারিত করতে হবে।

 

 

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মী। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন আজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।

 

তিনি জানান, সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক মূল্যায়ন এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

 

 

সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমেদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শোয়াইব আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আহমেদ খুশু, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মকসুদ, জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ। এছাড়াও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোতাহির আলী, ছালেক আহমেদ, মোঃ তাজুল ইসলাম তাজ, ছালেহ আহমদ, বদরুদ্দোজা বদর, তারেক আহমদ খাঁন, আব্দুল ওয়াদুদ মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com