• সিলেট, সকাল ৭:২৩, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

Manual8 Ad Code

সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সরকারি সফরে শুক্রবার (২৪ জুলাই) সিলেটে আসছেন। সফরকালে তিনি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন, উল্টা রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ, অনুদান ও শিক্ষা উপবৃত্তি বিতরণসহ বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

 

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে সিলেটে পৌঁছে সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৩টায় কাজলশাহ এলাকার যুগলটিলা ইসকন মন্দিরে আয়োজিত উল্টা রথযাত্রা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে তাঁর বিশেষ বরাদ্দ থেকে ২৭৫ বান্ডিল টিন ও ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হবে।

 

Manual6 Ad Code

পরে বিকেল ৫টায় একই স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপবৃত্তি, ২৯টি বাইসাইকেল এবং ১৯ জন দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টায় হিলভিউ টাওয়ারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি পাড়া কমিটি, সেন্টার কমিটি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

Manual6 Ad Code

 

 

সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় যোগ দেবেন বাণিজ্যমন্ত্রী। পরে বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রাইজ’ ও ‘ইউরোকিডস’ স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় সুলেমান হলে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

 

Manual4 Ad Code

 

দুই দিনের সফর শেষে শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

 

 

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com