• সিলেট, রাত ১২:৪০, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই শেষ আবেদনের সময়

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬
সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই শেষ আবেদনের সময়

Manual1 Ad Code

সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই শেষ আবেদনের সময়

নিজস্ব প্রতিবেদক

সিলেট সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে আবেদনের শেষ সময় পার হওয়ার কয়েক ঘণ্টা পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। তবে; উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজের ভূল স্বীকার করে জানান, আবেদনের সময়সীমা বাড়ানো হবে।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে। দেখা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ আবেদনের সময়সীমা বৃহস্পতিবার বিকেল ৩টায় শেষ হয়ে যায়। কিন্তু ওই দিন রাতেই সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে আবেদনের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। ফলে বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় আগ্রহী অনেক প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে জানা যায়।

Manual6 Ad Code

 

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ আগস্ট থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে সিলেট সদর উপজেলায় তথ্য সংগ্রহের কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। এ জন্য গত মঙ্গলবার (২১ জুলাই) থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলা প্রশাসন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি দেরিতে প্রকাশ হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করায় তারা আবেদন করার সুযোগই পাননি।

 

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ সিলেটভিউকে বলেন, ‘সদর উপজেলায় মন্ত্রী মহোদয়ের একটি প্রোগ্রাম চলতেছে। এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। তবে; এখানে আমাদের একটু ভুল হয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন গ্রহণের সময়সীমা নতুন করে বাড়ানো হবে।’

 

এই বিজ্ঞপ্তিটি কোনো দৈনিকে প্রচার হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এই বিজ্ঞপ্তিটি কোনো দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয় নি। এমনিতেই সবাই কমবেশি জানেন এই বিষয়ে। আমরা শুধুমাত্র নোটিশ বোর্ডে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি।’

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com