• সিলেট, রাত ৩:১০, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের কব্জায় দুলাল ও মিঠুন

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬
সিলেটে পুলিশের কব্জায় দুলাল ও মিঠুন

Manual7 Ad Code

সিলেটে পুলিশের কব্জায় দুলাল ও মিঠুন

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৩ বোতল কেরু মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকার রুবেন দাসের ছেলে দুলাল দাস (৩৫) ও মানিক গোয়ালার ছেলে মিঠুন গোয়ালা (২৭)।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানস্থ জাহাঙ্গীর নগর পিছনের টিলা বাগানে অভিযান পরিচালনা করে। এসময় ৩৩ বোতল কেরু কান্ট্রি লিকার মদসহ ২জনকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৯, তারিখ-২৩/০৭/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম/

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com