• সিলেট, সন্ধ্যা ৭:৫৩, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাফলংয়ে নদীতে যেসব কাজ নি ষি দ্ধ করল প্রশাসন

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২৬
জাফলংয়ে নদীতে যেসব কাজ নি ষি দ্ধ করল প্রশাসন

Manual1 Ad Code

জাফলংয়ে নদীতে যেসব কাজ নি ষি দ্ধ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা জাফলং-ডাউকি নদীতে বিভিন্ন কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ঘোষিত এই পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য রক্ষায় একাধিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Manual6 Ad Code

 

সোমবার (২৭ জুলাই) রাতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

Manual6 Ad Code

সিলেট পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জাফলং-ডাউকি নদী সরকার ঘোষিত একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এ এলাকায় পয়ঃপ্রণালী, কঠিন ও তরল বর্জ্য নিক্ষেপ বা অপসারণ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া যান্ত্রিক, ম্যানুয়াল কিংবা অন্য যেকোনো পদ্ধতিতে পাথরসহ সব ধরনের খনিজ সম্পদ উত্তোলন করা যাবে না। স্টোন ক্রাশিং ও চুনাপাথর ক্রাশিং, অপরিকল্পিতভাবে কয়লা মজুদ বা পরিবহন, সব ধরনের যানবাহন চলাচল এবং যান্ত্রিক ডিভাইস, ক্রেন কিংবা ড্রেজার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

এছাড়াও স্থলজ ও জলজ পরিবেশে বসবাসরত বন্য প্রাণী ও পরিযায়ী পাখি ধরা বা শিকার, নদী ও জলাশয়ের মাছ ধরা বা শিকার, প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Manual7 Ad Code

 

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট বা পরিবর্তন করতে পারে- এমন সব ধরনের কাজ, মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ডও এই এলাকায় নিষিদ্ধ থাকবে।

 

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশগত সংকটাপন্ন এ এলাকার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

Manual4 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com