• সিলেট, রাত ১১:১৫, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার রেল সেবাকে আরো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২৬
সরকার রেল সেবাকে আরো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Manual5 Ad Code

সরকার রেল সেবাকে আরো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Manual4 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

Manual4 Ad Code

 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার পরিকল্পনা নিয়েছে।’
আজ শনিবার সকালে পারাবত এক্সপ্রেসে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গল রেল স্ট্রেশন পরিদর্শনকালে তিনি একথা বলেন।

সিলেট-জাফলং রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও ঢাকা-সিলেট রেলপথের উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সিলেট যাচ্ছিলেন।

মন্ত্রী ট্রেন থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে স্ট্রেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটে ব্যবস্থা ও প্লাটফর্মের পরিস্কার-পরিচ্ছন্নতা ঘুরে দেখেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, মূলত সেটিই আমি দেখতে এসেছি।’

Manual2 Ad Code

পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরও একটি নতুন ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের বয়স অল্পদিন; কিছুটা সময় দিন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব।’

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com