• সিলেট, রাত ৮:০৭, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অর্ধশত আইপিএস মেশিন ধরলো পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
সিলেটে অর্ধশত আইপিএস মেশিন ধরলো পুলিশ

Manual4 Ad Code

সিলেটে অর্ধশত আইপিএস মেশিন ধরলো পুলিশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার এলাকায় অভিযান দিয়ে তাকে আটক করা হয়।

 

Manual2 Ad Code

আটককৃত ব্যক্তি পিকআপ চালক বাবুল মিয়া (৩৯)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার জামাল মিয়ার ছেলে।

 

জেলা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে কোম্পানীগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসময় বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত আইপিএস মেশিন ও পিকআপ গাড়ির আনুমানিক বাজারমূল্য আনুমানিক ২০ লাখ ৮০ হাজার টাকা।

Manual6 Ad Code

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com