• সিলেট, রাত ১২:০৬, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

 

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে তাকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা হিসেবে অনুদান প্রদান করা হয়।

Manual8 Ad Code

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সুইডেনের ‘স্কোভডে বিশ্ববিদ্যালয়’ থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল। তবে বৃত্তি পাওয়ার পরও বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ আনুষঙ্গিক খরচ বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এতে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা নাজমুলের উচ্চশিক্ষার পথকে সহজ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রধানমন্ত্রীর দেওয়া এই সহায়তায় তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন আশার সঞ্চার হয়েছে।

Manual1 Ad Code

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একজন অতি সাধারণ পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া নাজমুলের এই পথচলা হোক হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য অনুপ্রেরণা।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com