• সিলেট, রাত ৮:১৮, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

“সর্বহারা” কাব্যগ্রন্থের মুক্তাক্ষরের  শতবছর উদযাপন

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬
“সর্বহারা” কাব্যগ্রন্থের মুক্তাক্ষরের  শতবছর উদযাপন

Manual1 Ad Code

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর  “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। শুক্রবার সকাল ১১টায় ছাতক মন্ডলীভোগ বি. কম স্যারের বাসায় সপ্তক সংগীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রথম দিকে মুক্তাক্ষরের ছাতক শাখার  সদস্য প্রত্যয় দাসকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান মুক্তাক্ষরের উপস্থিত অভিভাবকরা।

Manual5 Ad Code

আবৃত্তি অনুষ্ঠানে  দশটি কবিতার সমন্বয়ে সর্বহারা কাব্য গ্রন্থটির অনুষ্ঠানের শুরুতেই বিমল করের গ্রন্থনায় মুখবন্ধটি পাঠোচ্চারণ করে অতশি ঋষি। শ্রেয়া সরকারের সঞ্চালনে সর্বহারা কাব্য গ্রন্থ থেকে একক আবৃত্তি পরিবেশন করে  কৃষানের গান, মা, সর্বহারা, কুলি মজুর ও আমার কৈফিয়ত। সম্যবাদি কবিতার “দুর্গম গিরি কান্তার মরু/দুস্তর পারাবার” দলগত আবৃত্তি পরিবেশন করে সেঁজুতি, স্বীকৃতি, শ্রেয়া, মুন গগন, অংকুশ, রাজিয়া, প্রাঙ্গন, রাজ, অতশি, আব্দুল্লা, অর্ণব, বর্ণ, শুভশ্রী, হিমু,পঞ্চমী, সাম্য ও দীনবন্ধু দেবনাথ।

Manual3 Ad Code

অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com