• সিলেট, সকাল ৬:৩২, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে র‍্যাবের জালে ৩ জন

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬
হবিগঞ্জে র‍্যাবের জালে ৩ জন

Manual3 Ad Code

হবিগঞ্জে র‍্যাবের জালে ৩ জন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

হবিগঞ্জের লাখাই থেকে ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার বুল্লা বাঁশ বাজার এলাকায় চেকপোস্ট বসিযে ২০ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার মৃত উছন আলীর ছেলে শাকিল মিয়া (২৩ ও ইউনুস মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০)। অভিযানে আটক হওয়া অন্যজন- কিশোরগঞ্জের তারাইলের মৃত মন্তু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৮)।

Manual4 Ad Code

News

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, র‌্যাবের চেকপোস্ট দেখে সিএনজি চালিত অটোরিকশায় গাঁজা রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন ব্যবসায়ী। পরে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে লাখাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা। জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com