সিলেটভিউর ভিডিও জার্নালিস্ট আল মাহমুদ আইসিইউতে, দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সিলেটভিউ এবং মাহমুদের পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি কর্মস্থল সিলেটভিউ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা কিছুটা হলেও উন্নতির দিকে।
এদিকে আল মাহমুদ অসুস্থ হওয়ায় তার পরিবারের সদস্যবৃন্দ ও সিলেটভিউ পরিবারের সদস্যবৃন্দ সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি অচিরেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন- এমন প্রার্থনা করছেন সবাই।