• সিলেট, ভোর ৫:৩১, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী লিথুনিয়া

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী লিথুনিয়া

Manual3 Ad Code

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী লিথুনিয়া
অনলাইন ডেস্ক

 

প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দেশ লিথুনিয়া।

Manual1 Ad Code

রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিসকেভিচিয়েনে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

Manual1 Ad Code

ডায়ানা মিসকেভিচিয়েনে বলেন, লিথুয়ানিয়া বিশ্বমানের লেজার প্রযুক্তি, গভটেক এবং ফিনটেক সেবায় অন্যতম অগ্রগামী দেশ। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে লিথুয়ানিয়া অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বর্তমানে সীমিত হলেও দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ফ্রিল্যান্সারদের সক্ষমতাকে কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।

বাংলাদেশকে বিনিয়োগের একটি সম্ভাবনাময় গন্তব্য বর্ণনা করে মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ প্রত্যাহার ও মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।

Manual1 Ad Code

বৈঠকে বাণিজ্য সচিব আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com