• সিলেট, রাত ৮:১৬, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য সুযোগ নিয়ে আলোচনা

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য সুযোগ নিয়ে আলোচনা

Manual6 Ad Code

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য সুযোগ নিয়ে আলোচনা
অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বো‌য়ে‌সেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার অনু‌ষ্ঠিত এই সভায় বো‌য়ে‌সেল ও আইওএম বাংলাদেশের মধ্যে অভিবাসন খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual4 Ad Code

বিশেষ করে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের জন্য সুযোগ সম্প্রসারণ এবং বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমের সার্বিক দক্ষতা বৃদ্ধিতে আইওএম কীভাবে বো‌য়ে‌সেলকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়ে আলোচনা করা হয়।

Manual6 Ad Code

এছাড়া, বাংলাদেশের অভিবাসন কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার উপায়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Manual5 Ad Code

সভায় বাংলাদেশে শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও গতিশীল, কার্যকর ও নিরাপদ করতে বো‌য়ে‌সেল ও আইওএমের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com