• সিলেট, রাত ৮:২৮, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের মোগলাবাজার থেকে আ ট ক বড় চালান

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬
সিলেটের মোগলাবাজার থেকে আ ট ক বড় চালান

Manual3 Ad Code

সিলেটের মোগলাবাজার থেকে আ ট ক বড় চালান

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটের মোগলাবাজার থেকে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির বড় একটা চালান জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

Manual2 Ad Code

মঙ্গবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ। তারা জানায়, গত রবিবার মোগলবাজারের চাউলহাটি এলাকায় অভিযান চালিয়ে এই বিড়ির চালানটি জব্দ করে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

 

জানা গেছে, ওদিন বিকাল সাড়ে ৪টার মোগলাবাজার চাউলহাটি এলাকার আমিন ট্রেডার্সের পাশে এবং হারুন মিয়ার দোকানের সামনে রাখা একটি ভ্যান ও হারুন মিয়ার দোকান থেকে ৫ কার্টন ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করে।

Manual4 Ad Code

 

 

পরে মোগলাবাজার থানার জাহানপুরে হারুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আরও ২২ কার্টন বিড়ি জব্দ করে। জব্দকৃত বিড়ির বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

 

এ ব্যাপারে মোগলাবাজার থানায় মামলা (নং ১৪/২৪.০৮/২৬) দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com