• সিলেট, রাত ৮:০৮, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আবারও ২টি নৌকা ভা ঙ ল প্রশাসন

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬
সিলেটে আবারও ২টি নৌকা ভা ঙ ল প্রশাসন

Manual4 Ad Code

সিলেটে আবারও ২টি নৌকা ভা ঙ ল প্রশাসন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) জৈন্তাপুর নিজপাটের বড় গাঙ এলাকায় সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

 

 

Manual2 Ad Code

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও ২টি নৌকা বিকল করে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। তাকে সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

অভিযানকালে বড় গাঙ ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

 

এর আগে সোমবার (২৪ আগস্ট) উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে অভিযান চালিয়ে ১০টি বারকি নৌকা জব্দ করে পরে বিনষ্ট করা হয়।

 

প্রশাসন জানায়, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদী ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

Manual4 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com