• সিলেট, রাত ৯:০৬, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭ সদস্যের এই অ্যাডহক কমিটির তথ্য জানানো হয়েছে।

 

নবগঠিত এই অ্যাডহক কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক, স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫), ২ (৪) ও ৮-এর ক্ষমতাবলে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে পরবর্তী নির্বাচনের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com