• সিলেট, সন্ধ্যা ৭:৩৭, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারণে র‍্যাবের কব্জায় রোমান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬
সিলেটে যে কারণে র‍্যাবের কব্জায় রোমান

Manual5 Ad Code

সিলেটে যে কারণে র‍্যাবের কব্জায় রোমান

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৯)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক রোমান আহমদ (২০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকার ফজলু মিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি মোবাইল অ্যাপ ব্যবহার করে অন্যদের জুয়া খেলতে উৎসাহিত করতেন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com