• সিলেট, বিকাল ৫:৫৪, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস

Manual7 Ad Code

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম পড়ছে। এদিকে দেশের ৮টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual7 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের রিবার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

Manual6 Ad Code

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Manual7 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৪। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে ৬৬ মিলিমিটার, রাজধানী ঢাকায় যা ছিল ১৪ মিলিমিটার।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com