• সিলেট, সন্ধ্যা ৭:৫৬, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে পুলিশের খাঁচায় নারীসহ ৩

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিয়ানীবাজারে পুলিশের খাঁচায় নারীসহ ৩

Manual1 Ad Code

বিয়ানীবাজারে পুলিশের খাঁচায় নারীসহ ৩

বিয়ানীবাজার প্রতিনিধি

Manual8 Ad Code

 

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাচালান ও চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারী। এ সময় ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ একটি লেগুনা গাড়ী জব্দ করা হয়।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ একটি লেগুনা আটক করে।

 

পুলিশের দাবি, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের বাবলু আহমদের ছেলে সজিব আহমদকে (২১) আটক করা হয়।

 

একই সময়ে বিয়ানীবাজার পৌর এলাকার একটি বিপণিবিতানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিজা বেগম (৩১) ও রোকসানা বেগম (৩০) নামে আরও দুই নারীকে আটক করে পুলিশ।

আটক খাদিজা কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং রোকসানা কুরারপাড় এলাকার মৃত নছির আলীর মেয়ে।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

 

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com