• সিলেট, রাত ৮:৫০, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট

Manual3 Ad Code

মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফরকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রায় ১ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকের পুলিশ সদস্যসহ বিভিন্ন ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

 

এসএমপির সুত্রে জানায়, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত চারটি টিম কাজ করবে। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

 

Manual3 Ad Code

জানা গেছে,নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। রাষ্ট্রপতির সফর ঘিরে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।

 

পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ। র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

 

Manual1 Ad Code

বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে সিটি কর্পোরেশনের সংবর্ধনাস্থল, বিমানবন্দর সড়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, শাহপরান (রহ.) মাজার এলাকা ও সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো।

 

রাষ্ট্রপতির সফর উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও বিশেষ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন ইউনিটের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, মোটামুটি সিলেট মহানগরী ওই দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

 

পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা।

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com